তাকে দেখলেই কন্ঠে ওঠবে ‘বধু বেশে কন্যা যখন এলো রে
দি নিউজ লায়ন; প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ারের বিজ্ঞাপন দিয়ে দুই বছর আগে শোবিজে যাত্রা শুরু করলেও প্রশংসিত হতে থাকেন বাটারফ্ল্যাই, নেসক্যাফে, ইস্পাহানি মির্জাপুর চায়ের বিজ্ঞাপনে। তবে যেন নতুন করে প্রশংসার পাশাপাশি আলোচিত হতে শুরু করেন সদ্য প্রচারে আসা ধারবাহিক নাটক ‘হাউস নং ৯৬’ দিয়ে। এখানে তিনি অভিনয় করেছেন আফরান নিশোর ছোট বোন ‘রাফা’ চরিত্রে। তবে
সম্প্রতি একটি ফ্যাশন হাউজের ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। বধু বেশে হাজির হয়েছেন, যাকে দেখলেই হয়তো কন্ঠে ওঠবে ‘বধু বেশে কন্যা যখন এলো রে...’ গানটি। ‘রাফা’ অনেকের কাছে প্রিয় হয়ে উঠলেও তার প্রিয় মানুষের তালিকায় রয়েছে আফসানা মিমি, শমী কায়সার ও মেহজাবীন চৌধুরীর নাম।
আফসানা মিমি ও শমী কায়সারের অভিনয়, বাচনভঙ্গি, ব্যক্তিত্বে মুগ্ধ তটিনি, অন্যদিকে সময়ের ক্রেজ অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর হাসিতে ফিদা তিনি। এই অভিনেত্রীর মোহনীয় হাসি তার ভীষণ পছন্দ ও প্রিয়। আরেকজনের নাম না নিলেই নয়, যার অভিনয়ের ভীষণ ভক্ত তটিনি; তিনি চঞ্চল চৌধুরী। সুযোগ পেলে তার সঙ্গে কাজ করতে চান। দেশের বাইরে স্বস্তিকা মুখার্জি ও রাধিকা আপ্তেকে ভীষণ ভালো লাগে তার।
Post a Comment